Editors Choice

3/recent/post-list

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫৭, আহত ৫০

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫৭, আহত ৫০


বুধবার লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৫৭ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এবং স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আল-জাদিদ টেলিভিশনের খবরে বলা হয়, পূর্ব লেবাননের বেকা ও বালবেক-হারমেল অঞ্চলের শহর ও গ্রামগুলোর ওপর ৩৩টি ইসরাইলি বিমান হামলা চালানো হয়, যার ফলে ৫৫ জনেরও বেশি নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। 

বালবেকের মেয়র মুস্তাফা আল-শাল জানান, হামলায় বালবেকের আবাসিক এলাকা এবং ঐতিহাসিক 'আল-মানশিয়া' ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বালবেক, যা এক সময় রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র ছিল এবং যেখানে জুপিটার ও বাচ্চুসের জন্য উৎসর্গীকৃত মন্দির রয়েছে, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত ছিল। হামলায় ঐতিহাসিক স্থাপনার ক্ষতি নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে, এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের ইবল আল-সাকি এলাকায় একটি পৃথক বিমান হামলায় একজন নিহত হন এবং বাজুরিয়াহ শহরে একটি আবাসিক ভবনে আঘাত হানলে আরেকজন বেসামরিক নিহত হন। এছাড়া, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের হারউফ, বেইত ইয়াহুন, আনসারিয়াহ, আদলুন, জারারিয়েহ ও কুনিন গ্রামের ওপরও হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ ইসরাইলের স্টেলা মারিস নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা আঘাত করার দাবি করেছে। লেবাননের মারকাবা ও মারোউন আল-রাসের কাছে ওয়াদি হুনয়ন অঞ্চলে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর খবরও পাওয়া গেছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা শুরুর পর লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। ২০২৩ সালের ৮ অক্টোবর, হামাসের সমর্থনে হিজবুল্লাহ ইসরাইলের ওপর রকেট হামলা চালালে, ইসরাইল তার উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে। এর পর থেকে, হিজবুল্লাহ ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলা একটি নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি লেবানিজ নিহত হয়েছেন এবং ১৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।


Post a Comment

1 Comments

  1. হে আল্লাহ তুমি ইসরায়েল কে ধ্বংস করে দাও।অত্যাচারের পতন ঘটাও।

    ReplyDelete