Editors Choice

3/recent/post-list

মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া


ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে বাসায় ফিরে গেছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ (২৭ নভেম্বর) বেলা ২টার দিকে গুলশানের বাসভবন থেকে বারিধারার মার্কিন দূতাবাসে যান খালেদা জিয়া। সেখানে তিনি ফিঙ্গারপ্রিন্ট প্রদান করেন এবং ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় এক ঘণ্টা পর, সোয়া ৩টার দিকে তিনি তার গুলশানের বাসভবনে ফিরেন।

এ সময় তার সাথে ছিলেন একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Post a Comment

1 Comments

  1. মহান আল্লাহ তায়া’লা ওনাকে সুস্থতা দান করুন।

    ReplyDelete