খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি
ঢাকা সেনানিবাসের শহিদ মইনুল রোডের যে বাড়ি থেকে ২০১০ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়ি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শুক্রবার জাতীয়তাবাদী প্রচার দল, শহিদ জিয়া পরিষদ ও ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই দাবি তোলেন তিনি।
এ সময় তিনি বলেন, বিএনপি নবগঠিত নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখে এবং নির্বাচন কমিশন তাদের কার্যক্রমের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করবে। একই সঙ্গে সরকারের সংস্কারমূলক উদ্যোগগুলো দ্রুত সমাপ্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এই অনুষ্ঠানে জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, প্রচার সম্পাদক সাদেক হোসেন সাদেক, শহিদ জিয়া পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অহিদুল আলম লিখন, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ওয়াহিদ হাসান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।


1 Comments
সহমত পোষণ করছি!!!!
ReplyDelete