বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
২০২৫ সালে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।
তাবলীগ জামাতের দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে সোমবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আগেই জানিয়ে ছিলেন, আগামী বছরের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।


1 Comments
আলহামদুলিল্লাহ!!! ভালো খবর
ReplyDelete