আ.লীগ নিষিদ্ধ না হলে আসিফ নজরুলের মতো সবাই লাঞ্চিত হবেন: ওসমান হাদী
বিদেশে সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলামের উপর হেনস্তার ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী বলেছেন, ‘‘যতক্ষণ না সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ততক্ষণ বিদেশে এই ধরনের হেনস্তার ঘটনা বেড়েই যাবে। যদি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে শুধু ড. আসিফ নজরুলই নয়, সরকারের সকল সদস্যই লাঞ্চনার শিকার হবেন। তখন ছাত্রজনতাও তাদের পাশে থাকবে না।’’
রোববার (১০ নভেম্বর) দুপুরে গুলিস্তান নূর হোসেন চত্বরে 'আওয়ামী লীগের বিচারের দাবিতে' আয়োজিত গণজমায়েতের মঞ্চে এ মন্তব্য করেন তিনি।
আ.লীগের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি হুঁশিয়ারি
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে ওসমান হাদী বলেন, ‘‘আপনারা যদি দেশের কল্যাণ চান, তাহলে মেরুদণ্ড সোজা করুন। ছাত্রলীগের যে অপরাধে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একই অপরাধে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না?’’ তিনি আরও বলেন, ‘‘যত দ্রুত সম্ভব যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তবে বিদেশে যেভাবে ড. আসিফ নজরুলকে অপমানিত করা হয়েছে, সেভাবেই সরকারের অন্য সদস্যরাও হেনস্তার শিকার হবেন।’
আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বান
হাদী আরো দাবি করেন, ‘‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ এবং ছাত্রজনতা বারবার রাষ্ট্রপতি অপসারণের দাবি জানাচ্ছে। কিন্তু কিছু প্রধান রাজনৈতিক দল তাদের মুখোমুখি দাঁড় করাচ্ছে, এবং সংবিধানের দোহাই দিয়ে চুপচাপ ক্ষমতায় থাকতে চাচ্ছে।’’ তিনি বলেন, ‘‘যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে দাঁড়াবে না, আমরা সেই দলকে গণশত্রু হিসেবে ঘোষণা করবো।’’
সংগঠনটির অবস্থান স্পষ্ট
ওসমান হাদী পরিষ্কারভাবে জানান, ইনকিলাব মঞ্চের দাবি স্পষ্ট—‘‘ফ্যাসিস্ট, খুনি, গণহত্যাকারী আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।’’


1 Comments
আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করা হোক।
ReplyDelete