Editors Choice

3/recent/post-list

মন্দ ঋণ দিয়ে ২৪টি পদ্মা সেতু ও ১৪টি মেট্রোরেল নির্মাণ করা যেত: শ্বেতপত্র কমিটি

মন্দ ঋণ দিয়ে ২৪টি পদ্মা সেতু ও ১৪টি মেট্রোরেল নির্মাণ করা যেত: শ্বেতপত্র কমিটি

বাংলাদেশের ব্যাংক খাতে মন্দ ঋণের পরিমাণ বর্তমান সময়ে আকাশছোঁয়া। শ্বেতপত্র কমিটি জানিয়েছে, গত ১৫ বছরে তৈরি হওয়া মন্দ ঋণ দিয়ে ১৪টি মেট্রোরেল ও ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল। এই কমিটি দেশের ব্যাংক খাতকে একটি 'কৃষ্ণগহ্বর' হিসেবে উল্লেখ করেছে, যেখানে অর্থনৈতিক সংকট এবং দুর্নীতির কারণে খাতটি ক্রমাগত সংকুচিত হচ্ছে।

রোববার, শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছরে দেশের ব্যাংক খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ব্যাংক খাতে দুর্নীতি, ঋণ কেলেঙ্কারি, ভুয়া ঋণ, ও ঋণের অপব্যবহার সহ বিভিন্ন অনিয়ম চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই দুর্নীতির মাধ্যমে ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। গত জুন মাসে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। একই সময়ে পুনঃ তফসিল ও পুনর্গঠন করা ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৭২ হাজার ৮৫৬ কোটি টাকা। অবলোপন করা ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৩৮৯ কোটি টাকা এবং আদালতের স্থগিতাদেশে খেলাপিমুক্ত ঋণের পরিমাণ ছিল ৭৬ হাজার ১৮৫ কোটি টাকা। ফলে মোট মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৩০ কোটি টাকা।

শ্বেতপত্র কমিটি বলছে, এই বিপুল পরিমাণ মন্দ ঋণ দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা সম্ভব ছিল, যেমন ১৪টি মেট্রোরেল এবং ২৪টি পদ্মা সেতু।


Post a Comment

1 Comments

  1. অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক!!!

    ReplyDelete