ইয়েমেনে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: আনসারুল্লাহ
ইয়েমেনে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
সোমবার আনসারুল্লাহ সদস্য এবং ইয়েমেনের জেনারেল করপোরেশন ফর রেডিও অ্যান্ড টেলিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুর রহমান আল-আহনুমি তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানান, অধিকৃত গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনি জনগণের সমর্থন বন্ধ করতে ইয়েমেনের মার্কিন দূতাবাস তাদের ভাড়াটে সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে। তিনি আরও বলেন, "যদি এখানে উত্তেজনা বাড়ে, তাহলে তা মার্কিন সেনা, তাদের নিয়ন্ত্রণাধীন তেল স্থাপনাগুলো এবং ওয়াশিংটন ও তাদের মিত্রদের জন্য 'নরকের দরজা' খুলে দেবে।"
এছাড়া, তিনি যুক্ত করেন যে, "আমরা যেখানেই মার্কিন স্বার্থ বা ঘাঁটি খুঁজে পাব— আফ্রিকা বা পারস্য উপসাগর, আমরা হামলা চালানোর জন্য প্রস্তুত। ইয়েমেন বহু আগেই এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।"
আহনুমি আরো স্মরণ করিয়ে দেন, মার্কিন আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এর আগেও আমেরিকান জাহাজ ও নৌযানগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছিল এবং যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হয়েছিল। তাই, নতুন করে উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রকে আরও বড় মূল্য দিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এদিকে, গণমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমান যৌথভাবে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশে একটি বিমান হামলা চালিয়েছে। লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে যুক্ত জাহাজগুলোর বিরুদ্ধে আরব দেশটি চলমান সামুদ্রিক অভিযানের মধ্যেই এই হামলা চালানো হয়।
ইয়েমেনের আরবি ভাষার সংবাদমাধ্যম আল-মাসিরা জানিয়েছে, সোমবার সকালে এই হামলাগুলো মিডি জেলার বুহাইস এলাকায় আঘাত হেনেছে। এছাড়া, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমাঞ্চলীয় হুদেইদা প্রদেশের আত-তুহাইতা জেলাতেও হামলা চালানো হয়। তবে, এ হামলায় সম্ভাব্য হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।


3 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteযুক্তরাষ্টকে ধ্বংস কর।
ReplyDeleteএকদম উচিত জবাব দিয়েছেন।
ReplyDelete