Editors Choice

3/recent/post-list

বাংলাদেশ ইস্যুতে মোদি সরকারকে পদক্ষেপ নিতে বললেন প্রিয়াঙ্কা গান্ধী

 বাংলাদেশ ইস্যুতে মোদি সরকারকে পদক্ষেপ নিতে বললেন প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের লোকসভায় কংগ্রেসের প্রথমবারের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী সোমবার বিজয় দিবস উপলক্ষে বক্তৃতা দেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "আজ বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন চলছে। হিন্দু, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ লাগাতার আক্রান্ত হচ্ছেন।"

এ সময় প্রিয়াঙ্কা দাবি করেন, ভারত সরকারের বাংলাদেশ ইস্যুতে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, "প্রথমত, ভারত সরকারকে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। দ্বিতীয়ত, ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সঙ্গে কথা বলে অত্যাচার ও অনাচার বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে।"

এদিকে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মোদি সরকার এখনও বড় কোনো পদক্ষেপ নেননি। যদিও ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে সংখ্যালঘু নিপীড়নের সমালোচনা করেছেন, তবুও পরিস্থিতি তেমন পরিবর্তিত হয়নি। বাংলাদেশের তরফ থেকেও ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানোর বিষয়ে প্রতিবাদ করা হয়েছে।

এদিন, বিজয় দিবস উপলক্ষে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিজয় দিবসকে ‘ভারতের জয়’ হিসেবে উল্লেখ করলেও বাংলাদেশের নাম উচ্চারণ করেননি। অন্যদিকে, বাংলাদেশের মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসও ভারতের নাম উল্লেখ করেননি।

প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় দাঁড়িয়ে ১৯৭১ সালের ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করেন। তিনি বলেন, "১৯৭১ সালে ভারতীয় সেনার কাছে পাক বাহিনীর নতি স্বীকারের ছবি মুছে ফেলা হয়েছে, যা কিছুতেই মেনে নেওয়া যায় না।" তিনি তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, "তৎকালীন ভারত সরকার পাকিস্তানি সেনার অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিল, যখন বিশ্ব ছিল নিঃসঙ্গ দর্শক।"

এছাড়া, প্রিয়াঙ্কা তার বক্তব্যে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, যাদের সংগ্রামের ফলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল।


Post a Comment

2 Comments

  1. স্বার্থপর জাতি।

    ReplyDelete
  2. তুমি কে হে মনু???যখন তোমার দেশে মুসলিমদেরকে গণহত্যার মতো করে হত্যা করা হলো তখন তুমি কোথায় ছিলে????

    ReplyDelete