ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার
ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছাবে।
বৃহস্পতিবার ভোরে চালবাহী এমভি তানাইজ ড্রিম জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে এ তথ্য জানানো হয়।
এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষার পর দ্রুত খালাসের কাজ শুরু করা হবে। এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।


1 Comments
ভালো খবর!!!
ReplyDelete