হাসনাত আব্দুল্লাহ: ‘অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, ‘‘ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে।’’ তিনি এ কথা বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে লিখেছেন।
ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের কথা বলছে এবং ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন যদি থামাতে না পারি, তবে আপনি শেষ।’’
তিনি আরও উল্লেখ করেন, ‘‘আজকে আমলা, আগামীকাল অন্য কেউ।’’


3 Comments
Right.
ReplyDeleteসঠিক বলেছেন
ReplyDeleteএকদম সঠিক কথা বলেছেন!!!
ReplyDelete