ইসরাইলে আজানের উপর নিষেধাজ্ঞা, মার্কিন মুসলিম কমিউনিটির তীব্র নিন্দা
ইসরাইলি কর্তৃপক্ষ সম্প্রতি মসজিদে আজান দেয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। এই পদক্ষেপের বিরুদ্ধে দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক নিহাল আওয়াদ এক বিবৃতিতে বলেছেন, ‘‘ইসরাইলের এই পদক্ষেপ মসজিদ, চার্চ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ধর্মীয় গ্রন্থের প্রতি হস্তক্ষেপের অংশ হিসেবে ফিলিস্তিনি সংস্কৃতির ধ্বংসের উদ্দেশ্যে নেওয়া একটি পরিকল্পিত পদক্ষেপ।’’
তিনি আরও বলেন, ‘‘ইসলাম এবং খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে জায়নবাদীদের যুদ্ধংদেহী মনোভাবই গাজায় চলমান গণহত্যার অন্যতম কারণ।’’
এছাড়া, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে অভিযোগ করেন, ‘‘ইসরাইলি সরকারের প্রতি সমর্থন প্রদান করে বাইডেন তাদের ধর্মীয় স্বাধীনতাকে সীমিত করার প্রতি সম্মতি জানিয়েছেন।’’
নিহাল আওয়াদ মুসলিম বিশ্বকে একত্রে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলা ও গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেছেন।


1 Comments
পিপীলিকার পাখা গজায় মরিবার তরে!!!!!
ReplyDelete