Editors Choice

3/recent/post-list

বিসিএসসহ সব চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

বিসিএসসহ সব চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। একই সঙ্গে সরকারি, আধাসরকারি, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সংবাদ মাধ্যমকে জানান। তিনি বলেন, "সরকারি, আধা সরকারি, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলোর চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে।"

তিনি আরও জানান, বিসিএস ভাইভা পরীক্ষায় পূর্বে ২০০ নম্বর থাকলেও তা ১০০ নম্বরে নেমে আসবে।

সিনিয়র সচিব বলেন, "বিসিএসে পিএসসিতে আবেদনের জন্য আগে ফি ছিল ৭০০ টাকা। পিএসসি প্রস্তাব করেছিল ৩৫০ টাকা। তবে আজকের সচিব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই ফি ২০০ টাকা করা হয়েছে। ফলে ৪৭তম বিসিএসে আবেদন করতে হলে এখন ২০০ টাকা ফি দিতে হবে।"

এ সিদ্ধান্তের ফলে চাকরির আবেদন প্রক্রিয়া আরও সহজ এবং সাশ্রয়ী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Post a Comment

1 Comments

  1. ধন্যবাদ!!!!ছাত্র ছাত্রীদের কষ্ট বোঝার জন্য!!!!

    ReplyDelete