Editors Choice

3/recent/post-list

আবারো বর্ষসেরা গোলরক্ষক হলেন বিশ্বজয়ী এমি মার্টিনেজ

 আবারো বর্ষসেরা গোলরক্ষক হলেন বিশ্বজয়ী এমি মার্টিনেজ


ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দ্বিতীয়বারের মতো এই সম্মান অর্জন করলেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমি।

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ডসে বর্ষসেরার তালিকায় নাম লেখালেন মার্টিনেজ। বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়।

এমিলিয়ানো মার্টিনেজ গতবারের মতো এবারো আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা শিরোপা জিতেছেন। ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের গোলকিপার এডারসনকে পেছনে ফেলে এই মর্যাদা অর্জন করেন তিনি। গোল্ডেন গ্লাভস জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা পেয়েছিলেন তিনি।

কাতার বিশ্বকাপ জয় পরবর্তী সময়টা তার জন্য ছিল একেবারে দুর্দান্ত। জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয় কোপা শিরোপা জেতার পর অ্যাস্টন ভিলাতেও ছিলেন দুর্দান্ত ফর্মে। তার অসাধারণ সেভে দলকে এগিয়ে নিয়ে যান অনন্য উচ্চতায়।

বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন বাজপাখি খ্যাত এই আর্জেন্টাইন। তার কিপিংয়ের দৃঢ়তায় ৪১ বছর পর চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয় অ্যাস্টন ভিলা।

দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষক পুরস্কার অর্জনকে স্বপ্নের মতো অভিহিত করে মার্টিনেজ বলেন, “এই পুরস্কার জেতা সত্যিই স্বপ্নের মতো। আমি এটি আমার সতীর্থ, পরিবার এবং সমর্থকদের উৎসর্গ করতে চাই। কঠোর পরিশ্রম ও নিজের ওপর আত্মবিশ্বাসই আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছে।”

Post a Comment

2 Comments

  1. অভিনন্দন!!! অনেক অনেক শুভকামনা রইল।

    ReplyDelete