Editors Choice

3/recent/post-list

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৫২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরির পদে মোট ৫২৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৩৮০
যোগ্যতা:

  • স্নাতক ডিগ্রি, সিজিপিএ-৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ-৫-এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ-৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে।
  • ‘ও’ লেভেলে গড় কোনো পাঁচটি বিষয়ের এবং ‘এ’ লেভেলে গড় কোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।
  • কম্পিউটার জ্ঞান এবং মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে।
  • ইংরেজিতে পারদর্শিতা থাকতে হবে।
    বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
    চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক, সন্তোষজনক কর্মক্ষমতার পর স্থায়ী নিয়োগ।
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

২. কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১০০

৩. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪৫
যোগ্যতা:

  • বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ-৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ-৫-এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ-৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে।
  • ‘ও’ লেভেলে গড় কোনো পাঁচটি বিষয়ের এবং ‘এ’ লেভেলে গড় কোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।
  • কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
    বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
    চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক, সন্তোষজনক কর্মক্ষমতার পর স্থায়ী নিয়োগ।
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানার জন্য নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করুন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর ১২১ অথবা ই-মেইলে (vas.query@teletalk.com.bd) যোগাযোগ করা যাবে।

আবেদন ফি
প্রতিটি পদের জন্য ৩৩৫ টাকা ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে, আবেদন ফরম পূরণের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।

আবেদনের সময়সীমা
৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

Post a Comment

2 Comments

  1. নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করুন!!!

    ReplyDelete