সচিবালয়ে আগুন: তদন্ত কমিটি গঠন করবে সরকার
রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুনের সূত্রপাত হয় ষষ্ঠতলায়। ফায়ার সার্ভিসে রাত ১টা ৫২ মিনিটে খবর পেয়ে তারা ১টা ৫৪ মিনিটে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় ফায়ার ফাইটারের একজন শাহাদাত বরণ করেছেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন। তিনি একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি আহত হন, পরে তিনি মারা যান। এ দুর্ঘটনায় আরও দুই-তিনজন আহত হয়েছেন, তবে তারা সবাই সুস্থ আছেন।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী আরও জানান, বিষয়টির গভীর তদন্ত করা হবে এবং এর জন্য মন্ত্রিপরিষদ সচিবকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। আগুনের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে তদন্তের পরই তথ্য দেওয়া হবে।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও সচিবালয়ে প্রবেশ করেন।


1 Comments
অপরাধীদের দ্রুত গ্রেফতার করুন।
ReplyDelete