প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছে ২৭ রাষ্ট্রদূত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের রাষ্ট্রদূতের বৈঠক চলছে। এই বৈঠকে ২৭টি দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।

বৈঠকটি আজ, সোমবার দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে শুরু হয়।

এর আগে, গত বৃহস্পতিবার জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ ছাড়াও আরও একটি দেশের রাষ্ট্রদূতের সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে।

রফিকুল আলম বলেন, বৈঠকে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ এবং রোহিঙ্গা ইস্যু আলোচনার মূল বিষয় হবে। এছাড়া, বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সম্পর্ক নিয়েও খোলামেলা আলোচনা করা হবে।

তিনি আরও জানান, ভারতের ভিসা না পাওয়ার কারণে ইউরোপের কিছু দেশ, যেমন ফিনল্যান্ড এবং রোমানিয়া, সশরীরে নয়াদিল্লি গিয়ে উপস্থিত হওয়ার বদলে বিকল্প ভিসা ব্যবস্থার বিষয়ে অনুরোধ করেছিল। তবে ইউরোপের বিভিন্ন দেশ নিজস্ব নীতির কারণে সশরীরে নয়াদিল্লি গিয়ে ভিসা প্রাপ্তির বিকল্প পথে রাজি হয়নি।

রফিকুল আলম বলেন, ৯ ডিসেম্বর বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। দিল্লিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকেন, এ বিষয়ে ভারতকে আহ্বান জানানো হয়েছিল, কিন্তু এ বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।