কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের নিরাপত্তা জোরদার
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের নিরাপত্তা আরও শক্তিশালী করা হয়েছে। নতুন করে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, যারা দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করবে।
আজ বুধবার সকালে কলকাতার পার্ক সার্কাস এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের কাছে গিয়ে দেখা গেছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপহাইকমিশনের দপ্তরের সামনে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকাটি সুনসান। পুলিশ টহল দিচ্ছে এবং রাস্তাঘাটে তেমন মানুষের চলাচল নেই।
এছাড়া, আগে বাংলাদেশ উপহাইকমিশনে ভিসার আবেদন গ্রহণ করা হলেও, এখন কলকাতার সল্ট লেকের সেক্টর-৫ এলাকায় নতুন একটি ভিসা আবেদন কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে আবেদনকারীরা সরাসরি গিয়ে তাদের আবেদনপত্র জমা দিচ্ছেন এবং পরে নির্দিষ্ট তারিখে ভিসা গ্রহণ করছেন। কিছু আবেদনকারী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের পাসপোর্ট ও ভিসা সংগ্রহ করছেন।


2 Comments
প্রশংসনীয় উদ্যোগ!!!
ReplyDeleteভারতের নিকট জবাব নিন
ReplyDelete