ট্রাস্ট ব্যাংকে একাধিক পদে চাকরির সুযোগ
বেসরকারি ট্রাস্ট ব্যাংক পিএলসি তাদের বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুই ক্যাটাগরির পদে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।পদসমূহ:
১. পদের নাম: করপোরেট মার্কেটিং (ক্রেডিট কার্ড, পস, ই–কমার্স অ্যান্ড কিউআর মার্চেন্ট) – এও টু এসপিও
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
২. পদের নাম: প্রোডাক্ট, প্রোপজিশন অ্যান্ড পোর্টফরিও (এও টু পিও)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের ট্রাস্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৫।


1 Comments
চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ!!!
ReplyDelete