Editors Choice

3/recent/post-list

এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিটের পক্ষে আইনজীবী মো. রুকুনুজ্জামান আদালতে শুনানি করেন। এর আগে, গত ১৮ সেপ্টেম্বর এস আলম গ্রুপ এবং তাদের সব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট দায়ের করা হয়েছিল। ওই রিটে এস আলম গ্রুপের শেয়ারহোল্ডার, পরিচালক এবং তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশনা চাওয়া হয়। 

এখন আদালত এস আলম গ্রুপের সম্পদের সম্পূর্ণ তালিকা জমা দেওয়ার আদেশ দিয়েছেন এবং বিদেশে থাকা সম্পত্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে রুল জারি করেছেন।

Post a Comment

2 Comments

  1. সকল সম্পদ বাজেয়াপ্ত করুন

    ReplyDelete
  2. গ্রেফতার করুন

    ReplyDelete