ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলায় বাইডেনের সমর্থন নেই
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলায় বাইডেনের সমর্থন নেই
ইসরায়েল যদি প্রতিশোধ নিতে গিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করতে চায়, তবে তাতে সমর্থন দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার পর এই মন্তব্য করেন বাইডেন। ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠলে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।
গত মঙ্গলবার ইসরায়েলের ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, যা ইরান-ইসরায়েল সম্পর্ককে নতুন করে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। তবে ইসরায়েল জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশিরভাগ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ইরান-ইসরায়েলের এই উত্তেজনাকর পরিস্থিতিতে বাইডেনের এই মন্তব্য প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করছে না, বিশেষ করে যখন তা পারমাণবিক স্থাপনার মতো স্পর্শকাতর ক্ষেত্রে।


2 Comments
Dont Care!
ReplyDeleteযুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই
ReplyDelete