নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি
সরকার নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
আইন অনুযায়ী, কমিটিকে রাষ্ট্রপতির কাছে ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশ পেশ করতে হবে।
নতুন গঠিত ছয় সদস্যের সার্চ কমিটির আহ্বায়ক হলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো: নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

1 Comments
ভালো উদ্যোগ।
ReplyDelete