Editors Choice

3/recent/post-list

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন পিনাকী

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন পিনাকী

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দিয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: রফিকুল ইসলাম।

এর আগে ৯ অক্টোবর, বিচারক নূরে আলম মামলাটির অভিযোগপত্র গ্রহণ না করে অব্যাহতির আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর মামলাটির অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক অভিযোগপত্র পর্যালোচনা শেষে অপরাধ আমলে না নিয়ে পিনাকীসহ দুজনকে অব্যাহতি দেন।

২০২২ সালের ১৫ অক্টোবর, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসি বিভাগের উপ-পরিদর্শক এম আব্দুল্লাহিল মারুফ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে পিনাকীসহ তিনজনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। মামলায় পিনাকী ছাড়াও মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারীকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে ৭ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়, যেখানে পিনাকীসহ দুজনকে অভিযুক্ত করা হয়। অপর আসামি মুশফিকুল ফজল আনসারীকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ২০২২ সালের ১৪ অক্টোবর নজরে আসে, যেখানে পুলিশ সদস্যদের সম্পর্কে বিকৃত তথ্য প্রচার করা হয়। ওই পোস্টের সূত্র ধরে ১৫ অক্টোবর মফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

সিটিটিসির উপ-পরিদর্শক কে এম আব্দুল্লাহিল মারুফ অভিযোগ করেন, মফিজুর রহমান তার ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এ তালিকায় আছেন পিনাকী ভট্টাচার্য ও মুশফিকুল ফজল আনসারী। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মিরপুরে পুলিশ বাহিনীর একটি অভিযানের তথ্য বিকৃতভাবে প্রচার করা হয়, যা পিনাকী ভট্টাচার্যের ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয়।

Post a Comment

2 Comments