Editors Choice

3/recent/post-list

ছাত্রলীগ অপকর্মের জন্য নিষিদ্ধ হয়েছে: সোহেল তাজ

ছাত্রলীগ অপকর্মের জন্য নিষিদ্ধ হয়েছে: সোহেল তাজ


ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। 

বৃহস্পতিবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ প্রতিক্রিয়া জানান। সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

“নিয়তির কি নির্মম পরিহাস! যে ছাত্র সংগঠন ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছিল, সেই ছাত্রলীগ আজ তার অপকর্মের জন্য নিষিদ্ধ হয়েছে।

এই নিষেধাজ্ঞার পর তাদের একটি বিবৃতি পড়ে আমি খুবই বিচলিত হলাম, যেখানে তারা নিজেদের অতীত ভূমিকার কথা উল্লেখ করেছে। ভাষা আন্দোলন, ছয় দফা ও স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা বলছে—নির্লজ্জের মতো। আমি বলব, আপনারা এসব কথা বলা থেকে বিরত থাকুন, কারণ আপনারাই গত ১৫ বছর ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছেন। ছাত্র-জনতার গণঅভুত্থানে জনগণের সাথে না থেকে এই সংগঠনকে ব্যবহার করা হয়েছে হিংস্রভাবে মানুষ হত্যা এবং নির্যাতনের হাতিয়ার হিসেবে। এই দায় কোনভাবেই এড়ানো যাবে না।

বর্তমান ছাত্রলীগ এবং বর্তমান আওয়ামী লীগ আর স্বাধীনতা সংগ্রামের ছাত্রলীগ ও আওয়ামী লীগ এক নয়। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে জাতির গর্বের স্থানগুলো বিতর্কিত করার অধিকার আপনাদের নেই।

ছাত্রলীগ, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড নষ্ট পঁচা নীতি, আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম ও নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন। আর অনুরোধ থাকবে, নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি ও আত্মসমালোচনা করে অনুশোচনা করুন।”


Post a Comment

2 Comments

  1. ধন্যবাদ জানাচ্ছি সোহেল তাজকে নিজের বিবেক জাগ্রত রাখার জন্য।

    ReplyDelete