Editors Choice

3/recent/post-list

সাংবাদিক মুশফিকুল ফজলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

সাংবাদিক মুশফিকুল ফজলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ


আন্তর্বতী সরকার সাংবাদিক মুশফিকুল ফজলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। ইতিমধ্যে তিনি জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি গ্রহণ করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ সোমবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যাতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের নিমিত্তে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, “এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।” তবে, মুশফিকুল ফজলকে কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

Post a Comment

4 Comments

  1. অভিনন্দন! ভাল সিদ্ধান্ত!

    ReplyDelete
  2. অভিনন্দন! আপনি দেশের জন্য অনেক ভাল কাজ করেছেন। হাসিনার পতন আপনার জন্য ত্বরানিত হয়েছে।

    ReplyDelete
  3. অভিনন্দন!!! আশা করি আপনি দেশের জন্য আরও ভালো কিছু করবেন।

    ReplyDelete
  4. অভিনন্দন! আপনি দেশকে স্বৈরাচার মুক্ত করতে অনেক চেষ্টা করেছেন

    ReplyDelete