Editors Choice

3/recent/post-list

মধ্যরাতে বিস্ফোরণে কাঁপল টেকনাফ সীমান্ত

 মধ্যরাতে বিস্ফোরণে কাঁপল টেকনাফ সীমান্ত


কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় আবারও মিয়ানমারের বোমা ও গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার (২০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত চলতে থাকা মর্টারশেল ও বোমা বিস্ফোরণের শব্দে অনেকের ঘুম ভেঙে যায়।

টেকনাফের পৌরসভা, সদর, শাহপরীর দ্বীপ, সাবরাং, সেন্টমার্টিন ও হ্নীলা এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। শাহপরীর দ্বীপের জেলে কমিটির সভাপতি আব্দুল গণি মাঝি জানান, রাতের বেলায় মিয়ানমারের মগনি পাড়া, ফরি পাড়া ও অন্যান্য স্থানে গোলাগুলির শব্দ শুনেছেন।
নাইট্যং পাড়ার বাসিন্দা আরাফাত সানি জানান, মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণের শব্দে তার পরিবারের সবাই ভয় পেয়ে ঘুম থেকে উঠে যান। তিনি বলেন, “আমাদের বাড়ি-ঘর পর্যন্ত থরথর করে কেঁপেছে। মনে হচ্ছে এটি বিশাল বোমা।” 

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, “মধ্যরাতে মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দে আমাদের এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়েছে। এত বড় আওয়াজ কখনো শুনিনি।”
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, “এ ধরনের ফায়ারিংয়ের শব্দ প্রতিদিনই হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিজিবি সব সময় সতর্ক আছে।”

উল্লেখ্য, মিয়ানমারের আরাকান রাজ্য ও মংডু শহর দখলে নিতে আরাকান আর্মি ও জান্তা সরকারের বাহিনীর মধ্যে চলছে অভ্যন্তরীণ সংঘাত। এই সংঘাতে ব্যবহৃত মর্টারশেল ও বোমার বিস্ফোরণের শব্দ বাংলাদেশে, বিশেষ করে টেকনাফ সীমান্তে ভেসে আসছে।

Post a Comment

4 Comments

  1. মায়ানমারকে শিক্ষা দেয়া উচিত।

    ReplyDelete
  2. মিয়ানমারকে কঠোরভাবে নিয়ন্ত্রন করা উচিত।

    ReplyDelete
  3. ওরা কি নাটক করছে নাকি, আরও কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর জন্য।

    ReplyDelete
  4. মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপ নিন

    ReplyDelete