Editors Choice

3/recent/post-list

চীন সফরে যাচ্ছেন বিএনপির চার নেতা

চীন সফরে যাচ্ছেন বিএনপির চার নেতা


চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠি অনুযায়ী, আগামী ৭ থেকে ১৬ নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।

Post a Comment

2 Comments

  1. পুরাতন বন্ধু!

    ReplyDelete
  2. অভিনন্দন!!! জনগণের আস্থা ও ভালবাসার মর্যাদা রাখার চেষ্টা করবেন।

    ReplyDelete