Editors Choice

3/recent/post-list

ইলন মাস্ককে আদালতে তলব: কারণ কী?

ইলন মাস্ককে আদালতে তলব: কারণ কী?


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে নিবন্ধিত ভোটারদের মধ্যে লটারির মাধ্যমে ১০ লাখ ডলার উপহার দেওয়ার ঘটনায় ইলন মাস্ককে আদালতে ডেকে পাঠানো হয়েছে। 


বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার আদালত তাকে উপস্থিত থাকার আদেশ দিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়া কাউন্টি কোর্ট অব কমন প্লিসের বিচারক বুধবার এই আদেশ দেন। প্রথমে শুনানির দিন শুক্রবার নির্ধারিত ছিল, কিন্তু তা পরিবর্তন করে বৃহস্পতিবার সকালেই অনুষ্ঠিত হচ্ছে।

ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে সোমবার এই মামলা দায়ের করা হয়। গত সপ্তাহে মাস্ক প্রতিযোগিতাটি শুরু করেন, যেখানে তিনি ঘোষণা দেন যে মার্কিন নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন একজন বিজয়ীকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। লটারিতে অংশগ্রহণের জন্য দুটো শর্ত হলো—বাকস্বাধীনতা ও অস্ত্র বহন আইন সমর্থনে একটি পিটিশনে সই করা এবং যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটার হওয়া।

এই উদ্যোগ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিভক্ত মতামত রয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, মাস্ক সরাসরি কোনো নির্বাচনি আইন ভঙ্গ করেননি, কিন্তু অন্যরা এটিকে ট্রাম্পের পক্ষে ভোটারদের আকৃষ্ট করার একটি অভিনব পদ্ধতি হিসেবে দেখছেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত সপ্তাহে বিচার বিভাগ আমেরিকা পিএসসি-কে একটি সতর্কতা নোটিশ পাঠিয়েছে, যেখানে বলা হয়, নিবন্ধিত ভোটারদের আর্থিক পুরস্কার দেওয়ার বিষয়টি ফেডারেল আইনের লঙ্ঘন হতে পারে। 

আসন্ন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, এবং ট্রাম্প শিবির প্রচারণার জন্য প্রভাবশালী সব গোষ্ঠীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই মাস্কের এই উদ্যোগ প্রেসিডেন্ট নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে।

Post a Comment

2 Comments

  1. আইন সকলের জন্য সমান!

    ReplyDelete
  2. দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক

    ReplyDelete