Editors Choice

3/recent/post-list

গাজা যুদ্ধ: ১১ নভেম্বর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে সৌদি আরব

গাজা যুদ্ধ: ১১ নভেম্বর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে সৌদি আরব



সৌদি আরব আগামী ১১ নভেম্বর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের আয়োজন করছে, যেখানে গাজা ও লেবাননে চলমান ইসরাইলি আগ্রাসন নিয়ে আলোচনা করা হবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, রিয়াদে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের নিন্দা পুনর্ব্যক্ত করা হবে এবং লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করার জন্যও নিন্দা জানানো হবে।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে ইসরাইলি হামলায় ৪৩ হাজার ১৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এক লাখ এক হাজার ৫১০ জন আহত হয়েছে। একই সময়ে, লেবাননে ইসরাইলি হামলায় দুই হাজার ৭৯২ জন নিহত এবং ১২ হাজার ৭৭২ জন আহত হয়েছে।


Post a Comment

2 Comments

  1. প্রশংসনীয় উদ্যোগ।এবার ভালো কিছু হবে বলেই আশা রাখছি।

    ReplyDelete