গাজার মসজিদে ইসরাইলি বিমান হামলা: নিহত ১৮
শনিবার (৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, ইসরাইলি যুদ্ধবিমান গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে অবস্থিত সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত এক বছরের রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া অনেক ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।
এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় দাবি করেছে যে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ওই মসজিদটিকে তাদের কর্মকাণ্ডের জন্য ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল। তবে, এই অভিযোগের কোনও প্রমাণ উপস্থাপন করা হয়নি।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বর্তমানে ৪১,৮২৫ জনে পৌঁছেছে, এবং আহত হয়েছেন ৯৬,৯১০ জন।


0 Comments