Editors Choice

3/recent/post-list

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার খোঁজে সরকার

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার খোঁজে সরকার

সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য নতুন এক উপদেষ্টার সন্ধান করছে। ইতোমধ্যে কিছু ব্যবসায়ীকে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছে, পাশাপাশি মন্ত্রণালয়ের সাবেক এক সচিবের নামও এই দায়িত্বের জন্য বিবেচনা করা হচ্ছে।

সূত্রের খবর, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার জন্য দুইটি বড় শিল্পগোষ্ঠীর কর্ণধারকে যোগাযোগ করা হয়েছে। একজন জানিয়েছেন, তার পক্ষে এই দায়িত্ব নেওয়া সম্ভব নয়, আর অন্যজন এখনও তার মতামত জানাননি। সাবেক সচিবও দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানান। এছাড়া, আরো দুইজন সাবেক আমলাকেও মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই নতুন উপদেষ্টার পরিচয় হতে পারে।

বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, যার মধ্যে অর্থমন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে। ড. সালেহউদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে যথাযথ মনোযোগ দিতে পারছেন না, কারণ তার কাজের চাপ অনেক বেড়ে গেছে। 

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বর্তমানে বাজার নিয়ন্ত্রণের অভাব দেখা দিয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, বিশেষ করে ডিমের দাম এখন সিন্ডিকেটের কবলে। ভোক্তা অধিদফতরের কিছু তদারকি কার্যক্রম চলছে, কিন্তু সেগুলি বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারছে না। 

নতুন উপদেষ্টা নিয়োগ পেলে আশা করা হচ্ছে, বাজার নিয়ন্ত্রণে কিছু কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হবে, যা বর্তমানে প্রয়োজনীয়।


Post a Comment

2 Comments

  1. সৎ এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে দায়িত্ব দিন!

    ReplyDelete