টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি
অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে প্রচলিত নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে চারটি নোটের নকশা পরিবর্তন করা হবে এবং পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে, জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ২৯ সেপ্টেম্বর, অর্থ মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের বিস্তারিত নকশা প্রস্তাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটি এসব পরিবর্তনের মূল্যায়ন ও সুপারিশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুত সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সাবেক শেখ হাসিনার সরকারের আমলে প্রচলিত সব নোট ও মুদ্রায় শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, যা এখন মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দুই টাকা থেকে এক হাজার টাকার কাগজের নোটের সবগুলোরই তার ছবি রয়েছে।


2 Comments
Good Imitative! Thanks Govt.
ReplyDeleteভালো সিদ্ধান্ত নেয়া হয়েছে
ReplyDelete