Editors Choice

3/recent/post-list

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া মানে অপরাধকে প্রশ্রয় দেওয়া: রিজভী

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া মানে অপরাধকে প্রশ্রয় দেওয়া: রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, "শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া মানে অপরাধকে প্রশ্রয় দেওয়া।" তিনি এ মন্তব্য করেছেন ভারতের উদ্দেশ্যে, অভিযোগ করে বলেন, "শেখ হাসিনা হলেন সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী, একজন খুনি। যে শিশুর রক্ত পান করতে পারে, তার মতো শীর্ষ সন্ত্রাসী আর কে হতে পারে?"

শুক্রবার (১৮ অক্টোবর) 'জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজত জয়ন্তী' উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। 

রিজভী বলেন, "পতিত স্বৈরাচার শেখ হাসিনা একা বসে নেই। গতকাল প্রতিবেশী দেশের এক স্টেটমেন্ট স্পষ্ট করে জানায়, শেখ হাসিনা সেখানে আছে। আমাদের সাথে ভারতের প্রত্যাবর্তন চুক্তি আছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে; কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা সম্ভব।"

তিনি আরও বলেন, "যদি তা না হয়, তবে বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, তারা সেখানে আশ্রয় পাওয়ার সুযোগ নেবে। তাদের বক্তব্য দেখে মনে হচ্ছে, তারা বিগ ব্রাদারের মতো আচরণ করছে।"

রিজভী অভিযোগ করেন, "এখনো স্বৈরাচারের হিংস্র থাবা থেকে মুক্ত হতে পারছি না। গতকাল ৫০ থেকে ৬০টি জেলায় হঠাৎ করে শাটডাউন করা হয়েছে। এই স্বৈরাচারী গোষ্ঠী নাশকতা চালাতে পারে।"

তিনি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিদ্যুৎ সংস্থা নিয়ে বলেন, "জিয়াউর রহমান গ্রামে আলো ছড়ানোর জন্য মহান উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা এই উদ্যোগকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।"

তিনি বলেন, "সরকারকে বলছি, আরো বেশি সতর্ক হোন। এ রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রোধ করতে দেবেন না। সংস্কারের কথা বলে বিলম্ব করলে মানুষের মনে সন্দেহ তৈরি হবে।"

অন্তর্বর্তী সরকারের প্রতি রিজভী আহ্বান জানান, "আনুপাতিক ভোটের নির্বাচন নিয়ে জটিলতা তৈরি করবেন না। এটি স্বাধীনতাবিরোধীদের মদদ দেওয়া। নতুন পদ্ধতি তৈরির আগে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে নিতে হবে।"

তিনি বলেন, "প্রতিটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। এটি গণতন্ত্রকামী মানুষের সমর্থিত সরকার, আপনাদেরকে জনগণের অন্তরের ভাষাটা আগে বুঝতে হবে।"

এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোর্শেদ হাসান খান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ডা. শামীম, ডা. কাকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Post a Comment

0 Comments