আওয়ামী লীগ আজ অস্তিত্বহীন: ড. শফিকুল ইসলাম মাসুদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, "এশিয়ার সর্ববৃহৎ দল দাবি করা আওয়ামী লীগ আজ অস্তিত্বহীন।" তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগের সভানেত্রী দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন, "হাসিনা পালায় না!" কিন্তু এখন ক্ষমতা ছাড়ার সাথে সাথে দলের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
শনিবার রাতে রাজধানীর দনিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, "শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগের শেকড় বাংলার মাটিতে প্রোথিত, কিন্তু আজ আওয়ামী লীগ কেন অস্তিত্বহীন? স্বৈরচারী কায়দায় জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে, সম্পদ পাচার করে ভালোবাসা পাওয়া যায় না। জনগণের পাশে থাকতে হবে, তাদের ভালোবাসতে হবে। জামায়াতে ইসলামী কখনও একদিনের জন্যও কার্যক্রম বন্ধ হয়নি, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দলের পরিচালনায় কেউ ছিল না।"
তিনি দাবি করেন, "শেখ হাসিনা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। জামায়াতে ইসলামীর আমির হতে পারে যে কেউ, কোনো নির্দিষ্ট পরিবার বা ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।"
জামায়াত নেতা বলেন, "আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। জামায়াতে ইসলামী দ্বীনের জন্য যোগ্য মানুষের তৈরির কাজ করছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দুর্নীতি, চুরি বন্ধ হবে।"
ড. মাসুদ আরো বলেন, "ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসলামের সুমহান নিদর্শন দেখে মানুষ ইসলামের দিকে ধাবিত হবে।"
জামায়াত নেতা নওশেদ আলম ফারুকের সভাপতিত্বে ও মতিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. মোবারক হোসাইন। তিনি বলেন, "জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে, যেখানে সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে।"
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের জন্য দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।


3 Comments
অতি লোভে তাতি নষ্ট!! আওয়ামিলীগ মুসলিমদের বিরুদ্ধ শক্তি।
ReplyDeleteGreedy lady caught!
ReplyDeleteলোভে পাপ, পাপে বিনাশ। অতি লোভে আজ হাসু আপার এই দশা।
ReplyDelete