Editors Choice

3/recent/post-list

ইরানে হামলা হলে বিপর্যয় নেমে আসবে: রাশিয়ার সতর্কবার্তা

ইরানে হামলা হলে বিপর্যয় নেমে আসবে: রাশিয়ার সতর্কবার্তা



ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালাতে ইসরাইলকে পরামর্শ দিয়েছে রাশিয়া। রাশিয়া এ ধরনের পদক্ষেপকে বিপর্যয়কর হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে।


রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ বলেছেন, "ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর কথা ভাবলে, তা হবে পরমাণু নিরাপত্তার নিয়মের গুরুতর লঙ্ঘন।" খবরটি জানিয়েছে বার্তা সংস্থা তাস।


রিয়ারকভ আরও বলেন, "আমরা ইরানের পরমাণু স্থাপনায় হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা না করার জন্য ইসরাইলকে বারবার সতর্ক করে আসছি। এটি একটি বিপর্যয়কর পদক্ষেপ হবে এবং প্রতিষ্ঠিত পারমাণবিক নিরাপত্তানীতির সম্পূর্ণ লঙ্ঘন।"


গত ১ অক্টোবর, হামাস, হিজবুল্লাহ ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এর প্রধান নেতাদের হত্যার জবাবে ইরান ইসরাইলে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান দাবি করেছে, তাদের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, অন্যদিকে ইসরাইল জানিয়েছে, ১৮০টি নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।


ইসরাইলের চিফ অব জেনারেল স্টাফ ইরানের ওপর অতর্কিত হামলা চালিয়ে জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। এর মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, "ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে তেহরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে একটি চরম উস্কানিমূলক পদক্ষেপ।"


রাশিয়ার এই সতর্কবার্তা ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য হামলার ক্ষেত্রে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

 

Post a Comment

1 Comments

  1. হে আল্লাহ আপনি ইসরায়েলের উপর গজব নাযিল করুন।

    ReplyDelete