Editors Choice

3/recent/post-list

রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মকর্তা কে দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মকর্তা কে দু’দিন করে রিমান্ড মঞ্জর করেছে আদালত।



বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মকর্তা আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম (৪৮) ও এস কে শাকিল আহমেদ (৩১) কে দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম লক্ষীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এবং এস কে শাকিল আহমেদ ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (আইটি)।

পুলিশ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান দেওয়ান তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এর আগে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।

একই দিনে খিলক্ষেত থানার পৃথক দু’টি রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির ছয়জন কর্মকর্তাকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়া আসামিদের মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার রাজন কুমার দাস, ব্রাক্ষণবাড়িয়া নবীনগরের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ভূঁইয়া, কুমিল্লার ডেপুটি জেনারেল ম্যানেজার শ্রী দীপক কুমার সিংহ, মাগুরার শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রাহাত, নেত্রকোনার সহকারী জেনারেল ম্যানেজার মনির হোসেন এবং সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বেলাল হোসেন। এর মধ্যে বেলাল হোসেন ব্যতীত বাকি পাঁচজন অপর একটি মামলার আসামি।

বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে গত ১৭ অক্টোবর খিলক্ষেত থানায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক আরশাদ হোসেন।

Post a Comment

2 Comments

  1. কঠিন পেদানী দাও।

    ReplyDelete
  2. এদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

    ReplyDelete