Editors Choice

3/recent/post-list

পূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চাইছে: আবু হানিফ

পূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চাইছে: আবু হানিফ


সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি শুক্রবার নারায়ণগঞ্জে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত একটি সভায় এই কথা বলেন।

আবু হানিফ আরও বলেন, "আমরা ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এ বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের দায়িত্ব নিতে হবে। দেশের ভবিষ্যৎ গড়তে ছাত্র ও তরুণদের সামনে আসতে হবে। পরাজিত শক্তি আওয়ামী লীগ যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।"

তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। এই প্রত্যাশা পূরণের জন্য সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি বলেন, "বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লেজুড়বৃত্তিক রাজনীতি করে না। আমরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে অভ্যুত্থান ঘটিয়েছি এবং স্বাধীন সময়ে সকলকে প্রকাশ্য রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।"

তিনি আরও বলেন, "পেশী শক্তি ও দখলদারিত্বের রাজনীতির বাইরে গিয়ে মেধাভিত্তিক রাজনীতি গড়ে তুলতে হবে। ছাত্র রাজনীতি যেন বেকার তৈরির কারখানা না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।"

নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, "ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ছাত্রলীগের মতো দখলদারি করবে না; তারা ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে। আমরা দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি।"

সভাটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ শিমুল। সভায় বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, সোহরাওয়ার্দী কলেজের সভাপতি কাওছার আলী, নারায়ণগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিয়ান রিপন, এবং অন্যান্য নেতৃবৃন্দ।


Post a Comment

2 Comments

  1. আওয়ামিলীগ এটা চিরকাল করে এসেছে। এদের এটা ছোটলোকী নোংরামী, মানসিকাত পূর্ব থেকেই ছিল। জনগন এদের পাত্তা দিবেন না আশা করছি।

    ReplyDelete
  2. আওয়ামী লীগ এই চেষ্টা সবসময় করে!

    ReplyDelete