আরো তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ


বগুড়া, ঠাকুরগাঁও ও ঝিনাইদহের বিভিন্ন আদালতে ২০০ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। নতুন এই নিয়োগের মধ্যে সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারি সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর অন্তর্ভুক্ত রয়েছে।

নিয়োগের বিস্তারিত:

বগুড়া: ১০৭ জন
ঠাকুরগাঁও: ২১ জন
-ঝিনাইদহ: ৭২ জন

বগুড়া জেলার আদালতে নিয়োগ:
জিপি: মো: শফিকুল ইসলাম (টুকু)
পিপি: মো: আব্দুল বাছেদ

ঠাকুরগাঁও জেলার আদালতে নিয়োগ:
-জিপি: মোহাম্মদ সারওয়ার হোসেন
-পিপি: মোহাম্মদ আব্দুল হালিম

ঝিনাইদহ জেলার আদালতে নিয়োগ:
-জিপি: মো: মোকাররম হোসেন টুলু
-পিপি: এস এম মশিয়ুর রহমান

রোববার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সংক্রান্ত তিনটি নিয়োগাদেশ জারি করা হয়।

নিয়োগ প্রক্রিয়ায় পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততার বিষয়ে জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন গ্রহণ করা হয়েছে। ‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮’-এর ৪৯২ ধারা এবং ‘দ্য লিগ্যাল রিমেমব্রেন্সার্স ম্যানুয়াল, ১৯৬০’-এর বিধান অনুযায়ী তাদেরকে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে।

উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এই নিয়োগাদেশে জানানো হয়েছে, জেলা তিনটির আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে এর আগে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করা হয়েছে।