এমপিওসহ তিন দফা দাবিতে ১৫ অক্টোবর লংমার্চ
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এমপিওভুক্তসহ তিন দফা দাবিতে আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতারা কুষ্টিয়া প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
ফেডারেশনের নেতারা জানান, এমপিওভুক্তি ও অন্যান্য দাবির প্রতি সরকারের মনোযোগ আকর্ষণের জন্য এই লংমার্চের আয়োজন করা হচ্ছে। তারা আশা করছেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে সরকার যথাযথ পদক্ষেপ নেবে।


1 Comments
সবাই সুযোগ সন্ধানী!!!
ReplyDelete