Editors Choice

3/recent/post-list

কোনো ম্যাচ না খেললেও মাসে ২৮ লাখ ২৬ হাজার টাকা পাবেন বাবর

কোনো ম্যাচ না খেললেও মাসে ২৮ লাখ ২৬ হাজার টাকা পাবেন বাবর


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি ২০২৪–২৫ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে। এই তালিকায় ফখর জামান, ইমাম উল হক এবং সরফরাজ আহমেদদের মতো পরিচিত মুখ বাদ পড়লেও নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন খুররম শেহজাদ, উসমান খান এবং মোহাম্মদ আব্বাস।

অস্ট্রেলিয়ায় সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে ওয়ানডে স্কোয়াড, তাই এখনও চুক্তিপত্রে সই করতে পারেনি তারা। পিসিবি ই–মেইলের মাধ্যমে অস্ট্রেলিয়া সফরে থাকা খেলোয়াড়দের অনুমোদন পাওয়ার পরিকল্পনা করছে। নতুন কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের বেতন ও ম্যাচ ফি বাড়েনি, তবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিদের আয় বেড়েছে।

আইসিসির রাজস্ব থেকে পিসিবি যে অর্থ পায়, সেই সূত্রেই বাবরদের মাসিক বরাদ্দ কিছুটা বেড়েছে। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ এ তথ্য নিশ্চিত করেছে।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মাসিক আয়:

- **ক্যাটাগরি এ**: ২৮ লাখ ২৬ হাজার টাকা
- **ক্যাটাগরি বি**: ১৯ লাখ ৫৮ হাজার টাকা
- **ক্যাটাগরি সি**: ৮ লাখ ৭৫ হাজার টাকা
- **ক্যাটাগরি ডি**: ৫ লাখ ৪৫ হাজার টাকা

* উল্লেখ্য, এই আয় ম্যাচ ফি ছাড়া, অর্থাৎ কোনো ম্যাচ না খেললেও খেলোয়াড়রা এই অর্থ পাবেন।

বর্তমানে পাকিস্তানের একজন খেলোয়াড় টেস্ট ম্যাচে ১২ লাখ ৫৭ হাজার ৭৯৫ পাকিস্তানি রুপি (৫ লাখ ৪১ হাজার টাকা), ওয়ানডে ম্যাচে ৬ লাখ ৪৪ হাজার ৬২০ রুপি (২ লাখ ৭৭ হাজার টাকা) এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৪ লাখ ১৮ হাজার ৫৮৪ রুপি (১ লাখ ৮০ হাজার টাকা) পান।

‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের মধ্যে দুজন আছেন—বাবর আজম এবং সদ্য সাদা বলের দুই সংস্করণের নেতৃত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ান। তাঁদের মাসিক আয় ৪৫ লাখ পাকিস্তানি রুপি (১৯ লাখ ৩৫ হাজার টাকা)।


Post a Comment

5 Comments

  1. বেতন চালু রাখতে হবে!

    ReplyDelete
  2. বেতন সকলের প্রাপ্য।

    ReplyDelete
  3. জীবিকায়নের জন্য বেতন সকলের প্রাপ্য।

    ReplyDelete
  4. ভালো পদক্ষেপ!!!

    ReplyDelete