Editors Choice

3/recent/post-list

সীমান্ত ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর বার্তা: বেআইনি আদেশ মানা যাবে না

সীমান্ত ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর বার্তা: বেআইনি আদেশ মানা যাবে না


সীমান্ত ইস্যুতে একটি শক্ত অবস্থানের বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ নভেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "সীমান্তে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না। সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রাখতে হবে। জাতীয় স্বার্থ রক্ষা করে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিতে হবে।"

তিনি উল্লেখ করেন, বিজিবিকে তাদের আইন ও ম্যান্ডেট অনুযায়ী কাজ করতে হবে, এবং তাদের কার্যক্রমের মান আগের তুলনায় উন্নত হয়েছে, যা সাধারণ জনগণের মধ্যে সন্তোষজনক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিজিবিকে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দেন তিনি।

অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা আরও বলেন, "বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে কাজ করতে হবে, তবে ঊর্ধ্বতন কর্মকর্তার বেআইনি আদেশ মানা যাবে না। আদেশের বৈধতা ও আইনসঙ্গততা বিবেচনা করতে হবে।"

মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Post a Comment

1 Comments

  1. প্রশংসনীয় উদ্যোগ!!!এভাবেই সামনের দিকে এগিয়ে যান।

    ReplyDelete