Editors Choice

3/recent/post-list

আইপিএলের আগামী তিন মৌসুমের জন্য বিসিবি যে ১৩ ক্রিকেটারের নাম দিল

আইপিএলের আগামী তিন মৌসুমের জন্য বিসিবি যে ১৩ ক্রিকেটারের নাম দিল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ সাম্প্রতিক সময়ে একটি সমস্যা আয়োজকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদেশি ক্রিকেটাররা জাতীয় দলের বিভিন্ন অ্যাসাইনমেন্টের কারণে পুরো মৌসুমের জন্য আইপিএলে অংশ নিতে পারেন না। এই পরিস্থিতি থেকে উত্তরণে, আইপিএল কর্তৃপক্ষ এখন থেকে এমন ক্রিকেটারদের তালিকা চেয়েছে, যারা আগামী তিন মৌসুমের জন্য পুরো মৌসুমে খেলতে পারবেন।

এই বার্তাটি আমলে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৩ জন ক্রিকেটারের নাম আইপিএল কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। এই ১৩ ক্রিকেটারের মধ্যে যারা আইপিএল-এ সুযোগ পাবেন, তারা আগামী তিন মৌসুমে পুরো সময়টায় খেলবেন।

তালিকায় থাকা ক্রিকেটাররা হলেন— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লিটন দাস, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব এবং পেসার শহিদুল ইসলাম।

এছাড়া, ইংল্যান্ড তাদের ১৮ জন ক্রিকেটারের প্রাপ্যতা নিশ্চিত করেছে আগামী তিন আইপিএল মৌসুমের জন্য, তবে এই তালিকায় নেই টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নাম।

দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের সব ক্রিকেটারই আইপিএলের তিনটি মৌসুমে পুরো সময়টায় উপলব্ধ থাকবে। শ্রীলংকার ক্রিকেটাররা ২০২৫ আইপিএলে পুরো সময়টায় খেলার জন্য পাওয়া যাবে এবং পরবর্তী দুই মৌসুমেও তাদের পাওয়া যাবে।


Post a Comment

0 Comments