বড় নিয়োগ আসছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে: ৪৮১ জন নিয়োগ দেবে
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BPDB) সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিনটি পদে মোট ৪৮১ জন কর্মী নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ নভেম্বর থেকে, এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত:
পদের সংখ্যা: ৩টি
মোট লোকবল নিয়োগ: ৪৮১ জন
১. সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (O&M/ E&C/ ERU/ P&M/ ERC/ S&P/ GS)
পদ সংখ্যা: ৩০০টি
বেতন: প্রবেশনকালীন মাসিক বেতন ২৯,৬০০ টাকা; প্রবেশনকাল শেষে ৩১,৮০০ টাকা (স্কেল অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি
২. সহকারী হিসাবরক্ষক / সহকারী প্লান্ট হিসাবরক্ষক
পদ সংখ্যা: ১৫০টি
বেতন: প্রবেশনকালীন মাসিক বেতন ২৬,১০০ টাকা; প্রবেশনকাল শেষে ২৭,৪১০ টাকা (স্কেল অনুযায়ী) শিক্ষাগত যোগ্যতা: বি.কম পাস
৩. সহকারী স্টোরকিপার
পদ সংখ্যা: ৩১টি
বেতন: প্রবেশনকালীন মাসিক বেতন ১৮,৩০০ টাকা; প্রবেশনকাল শেষে ১৯,২২০ টাকা (স্কেল অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
বয়সসীমা:
সাধারণ প্রার্থীদের জন্য: ১৮ থেকে ৩০ বছর
বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য: ১৮ থেকে ৩২ বছর
আবেদন ফি:
১ নম্বর পদের জন্য: ৩৩৫ টাকা
২ ও ৩ নম্বর পদের জন্য: ২২৩ টাকা
ফি জমা দিতে হবে টেলিটকের এসএমএস সিস্টেমের মাধ্যমে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে ফরম পূরণ করে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত তথ্য জানতে Bangladesh Rural Electrification Board - BREBR | Powered By Teletalk [এখানে] ক্লিক করুন।
আবেদন শেষ তারিখ:
০৭ ডিসেম্বর ২০২৪
এটি একটি বড় সুযোগ, তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।


1 Comments
চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ!!! নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করুন।
ReplyDelete