Editors Choice

3/recent/post-list

চাল সিন্ডিকেটের মূলহোতা রশিদ গ্রেফতার

চাল সিন্ডিকেটের মূলহোতা রশিদ গ্রেফতার

কুষ্টিয়ার খাজানগরের শীর্ষ চাল ব্যবসায়ী ও দেশীয় চাল সিন্ডিকেটের অন্যতম মূলহোতা আব্দুর রশিদ, যিনি ‘চাল রশিদ’ নামে পরিচিত, তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার একটি গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।  


রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন।  

আব্দুর রশিদ বাংলাদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী এবং বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি। তিনি দেশের চাল সিন্ডিকেটের মূলহোতা হিসেবে পরিচিত। রশিদের ইশারায় দেশের বাজারে চালের দাম উঠানামা করত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  

রাজশাহীর আতিকুর রহমান অভিযোগ করেছেন, আব্দুর রশিদ তার কাছ থেকে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা অগ্রিম নিয়ে মৎস্য খাদ্যের কাঁচামাল কিংবা টাকা কোনোটাই সরবরাহ করেননি। এই অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।  

ওসি শিহাবুর রহমান শিহাব জানান, আব্দুর রশিদ সিআর ৬৪৩/২৩ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, যেমন সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংকসহ ৬৮টি ঋণখেলাপির মামলা রয়েছে। এসব কারণে রশিদ ও তার পরিবার দীর্ঘদিন আত্মগোপনে ছিল।  

এখন পর্যন্ত তার বিরুদ্ধে চলমান তদন্তে আরও তথ্য উঠে আসতে পারে বলে পুলিশের ধারণা।


Post a Comment

2 Comments

  1. ব্যাপক পেদানী দিন

    ReplyDelete
  2. ওনার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা প্রয়োজন!!!!!

    ReplyDelete