ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বড় নিয়োগ, পদসংখ্যা ২৫২৪
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে, গত মার্চ মাসে ৩ হাজার ১৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তবে সেটি সংশোধন করে ২ হাজার ৫২৪ পদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ৪৯৩টি পদ কমানো হয়েছে। আগের আবেদনকারীদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুনভাবে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের বিস্তারিত:
১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস, কম্পিউটার চালনায় দক্ষতা, সাঁটলিপিতে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ প্রতি মিনিটে, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ প্রতি মিনিটে
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)
২. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ৮৫
যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
৩. পদের নাম: ট্রাভার্স সার্ভেয়ার
পদসংখ্যা: ৪
যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
৪. পদের নাম: কম্পিউটার
পদসংখ্যা: ৮
যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
৫. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১২
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
৬. পদের নাম: নাজির কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ১৭
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
৮. পদের নাম: পেশকার
পদসংখ্যা: ৩৭৮
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
৯. পদের নাম: রেকর্ডকিপার
পদসংখ্যা: ২৯১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
১০. পদের নাম: খারিজ সহকারী
পদসংখ্যা: ৪৭৪
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
১১. পদের নাম: যাঁচ মোহরার
পদসংখ্যা: ৪২২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
১২. পদের নাম: কপিস্ট কাম বেঞ্চ সহকারী
পদসংখ্যা: ৪৮০
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
১৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৮২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)
১৪. পদের নাম: চেইনম্যান
পদসংখ্যা: ১৪৫
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)
শর্ত:
সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই প্রকাশিত কোটাসংক্রান্ত বিধি অনুসরণ করা হবে।
যেভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীদের এই Department of Land Records and Surveys - DLRS | Powered By Teletalk ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন ফি:
অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১-১২ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ১৩ ও ১৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২৬ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

1 Comments
চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ!!! নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করুন!!!!!
ReplyDelete