সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, বাংলাদেশিদের জন্য আবেদনের সুযোগ
বাংলাদেশ-ইউনেসকো জাতীয় কমিশনের সহায়তায় সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশন স্টেম (STEM) বিষয়ক শিক্ষা গবেষণায় সহায়তার জন্য বৃত্তি প্রদান করছে। এই বৃত্তির আওতায় তরুণ গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা স্টেমবিষয়ক শিক্ষায় আবেদন করতে পারবেন। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
স্টেম এডুকেশন হল সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিকস—এই চারটি বিষয়ের প্রথম অক্ষর মিলিয়ে গঠিত একটি শিক্ষাব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে উন্নত দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে স্টেম শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেম এডুকেশন শিক্ষার্থীদের মধ্যে জটিল সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করতে সাহায্য করে এবং তাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করে। এটি শিক্ষার্থীদের উদ্ভাবক ও আবিষ্কারক হিসেবে গড়ে তুলতে পারে। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ভারত ও চীনের মতো দেশও স্টেম শিক্ষা গ্রহণে অনেক গুরুত্ব দিচ্ছে। স্টেম এডুকেশনের মূল লক্ষ্য হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লবের জন্য উপযুক্ত জনবল তৈরি করা।
আবেদনের শর্তাবলি:
- প্রার্থীদের বয়স ৪০ বছরের কম হতে হবে;
- স্টেমবিষয়ক গবেষণাকর্মে নিয়োজিত থাকতে হবে;
- সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং বা ম্যাথমেটিকসের গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই লিঙ্কে ক্লিক করে 'অ্যাপ্লাই' বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৫
আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য জানার জন্য এখানে UNESCO AL FOZAN International Prize for the Promotion of Young Scientists in STEM ক্লিক করুন।


1 Comments
যোগ্য প্রার্থীরা আজই আবেদন করুন!!!!
ReplyDelete