Editors Choice

3/recent/post-list

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ২৩ হাজার

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ২৩ হাজার

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে লজিস্টিকস ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: লজিস্টিকস ম্যানেজার
পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যেকোনো বিষয়ে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • লজিস্টিকস বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা এ ধরনের কারিগরি বিষয়ে ডিগ্রি বা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • স্নাতক ডিগ্রিসহ লজিস্টিকস বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ম্যানেজার পদে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে স্নাতকোত্তর ডিগ্রি শিথিলযোগ্য।
  • বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, এর মধ্যে কোনো আন্তর্জাতিক সংস্থা বা দূতাবাসে ম্যানেজার পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।
  • এমএস অফিস অ্যাপ্লিকেশনে কাজ জানাটা আবশ্যক।

কাজের ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার

বেতন: মাসিক বেতন ১,০৭,৫০০ থেকে ১,২৩,১০০ টাকা
সুযোগ-সুবিধা:

  • উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা
  • ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি
  • বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি
  • বিয়ে ও সন্তান জন্মের সময় ছুটির সুবিধা

আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০২৪

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য এই লিংকে ক্লিক করে Apply Online  Action Contre la Faimবাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

চাকরির সুযোগটি হাতছাড়া না করতে দ্রুত আবেদন করুন!


Post a Comment

2 Comments

  1. চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ!!!!

    ReplyDelete