বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগের নতুন সার্কুলার, আজই আবেদন করুন
বাংলাদেশ নৌবাহিনী ২০২৫-বি ডিইও ব্যাচের জন্য সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দুটি শাখায় পুরুষ ও নারী প্রার্থীদের জন্য আবেদন নেওয়া হচ্ছে। আবেদন প্রক্রিয়া ১ নভেম্বর শুরু হয়েছে এবং আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সরাসরি কমিশন্ড অফিসার
ব্যাচের নাম: ২০২৫-বি ডিইও
নিয়োগ শাখা:
১. শিক্ষা শাখা (বিবিধ বিষয়) – পুরুষ ও নারী প্রার্থীদের জন্য
শিক্ষাগত যোগ্যতা:
- সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) সহ মাস্টার্স।
- এসএসসি ও এইচএসসি (সমমান) উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে)।
- ইংরেজী মাধ্যমের ক্ষেত্রে O-লেভেলে দুটি বিষয়ে A গ্রেড, চারটি বিষয়ে B গ্রেড, এবং A-লেভেলে তিনটি বিষয়ে B গ্রেড থাকতে হবে।
চাকুরীর সুবিধা:
চূড়ান্ত মনোনয়নের পর ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত বা স্থায়ী করা হবে।
২. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) – নারী ও পুরুষ প্রার্থীদের জন্য
শিক্ষাগত যোগ্যতা:
- সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং।
- এসএসসি ও এইচএসসি (সমমান) উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে)।
- ইংরেজী মাধ্যমের ক্ষেত্রে O-লেভেলে তিনটি বিষয়ে A গ্রেড এবং A-লেভেলে দুটি বিষয়ে B গ্রেড থাকতে হবে।
**চাকুরীর সুবিধা**:
চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন দেওয়া হবে, পরবর্তীতে এটি স্থায়ী করা হবে।
শারীরিক যোগ্যতা:
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ (স্বাভাবিক) ৩০ ইঞ্চি এবং (সম্প্রসারিত) ৩২ ইঞ্চি।
নারী**: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ (স্বাভাবিক) ২৮ ইঞ্চি এবং (সম্প্রসারিত) ৩০ ইঞ্চি।
বয়সসীমা: ১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এবং বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪


1 Comments
যোগ্য প্রার্থীরা এই সুযোগকে কাজে লাগান।
ReplyDelete