Editors Choice

3/recent/post-list

নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং

 নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং

আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা জানাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনের তারিখ তিনি নিজেই ঘোষণা করবেন, এবং তার পক্ষ থেকেই এ ঘোষণা দেয়া হবে। অন্য যারা নির্বাচনের তারিখ নিয়ে মন্তব্য করছেন, তা তাদের ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২৪ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

এক সাংবাদিকের প্রশ্ন ছিল, "নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, এখন নির্বাচন কবে হতে পারে?" এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে, অপূর্ব জাহাঙ্গীর বলেন, “এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দফতর থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। নির্বাচনের তারিখ তিনিই ঘোষণা করবেন এবং তার পক্ষ থেকেই ঘোষণা করা হবে। অন্যরা যে তারিখ নিয়ে কথা বলছেন, তা তাদের ব্যক্তিগত মতামত।”

আরেক প্রশ্নের জবাবে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের আরেক উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “প্রত্যেকে তার মতামত দিতে পারেন, তবে সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইনের মাধ্যমে।”

এক প্রশ্নে, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ হওয়ার বিষয়টি সমন্বয়হীনতা কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে। সরকার আইনি প্রক্রিয়ায় এর সমাধান চায়।”


Post a Comment

1 Comments