Editors Choice

3/recent/post-list

মার্কিন নির্বাচনের তারিখ: কেন নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার?

মার্কিন নির্বাচনের তারিখ: কেন নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার?



মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। ১৮৪৫ সাল থেকে নভেম্বরের প্রথম সোমবারের পরদিন মঙ্গলবার ভোট গ্রহণের প্রচলন শুরু হয়েছে। তবে এই নির্দিষ্ট তারিখে ভোট কেন হয়, তা জানার জন্য আমাদের পেছনে ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে।

১৮৪০ সালের আগে যুক্তরাষ্ট্রে ভোটের জন্য কোনো নির্ধারিত দিন ছিল না; অঙ্গরাজ্যগুলো নিজেরা ভোটের তারিখ নির্ধারণ করত। এতে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটের তারিখ আলাদা হওয়ায় নানা সমস্যা সৃষ্টি হতো। এই সমস্যাগুলো কাটাতে ১৮৪৫ সালে একটি আইন পাস করা হয়, যার ফলে দেশে একটি নির্দিষ্ট দিনে নির্বাচন অনুষ্ঠিত হতে শুরু করে।

নভেম্বরে ভোট দেওয়ার কারণ হলো, ১৭৯২ সালের ফেডারেল আইনের অধীনে ইলেকটোরাল কলেজের নির্বাচকদের ডিসেম্বরের প্রথম বুধবার মিলিত হওয়ার রীতি ছিল। রাজ্যগুলোর নির্বাচন সেই দিনের আগে ৩৪ দিনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার নিয়ম ছিল। 

১৮৪৫ সালে যখন নতুন আইন পাস হয়, যুক্তরাষ্ট্র তখন একটি কৃষি-ভিত্তিক সমাজ ছিল। নভেম্বরের শুরুতে কৃষকেরা ফসল ঘরে তোলার পর অবসর পেতেন, আর আবহাওয়াও অনুকূল থাকায় এই মাসটি ভোটের জন্য নির্বাচন করা হয়।

আগে রাজ্যে বিভিন্ন দিনে ভোট অনুষ্ঠিত হওয়ার কারণে যোগাযোগব্যবস্থা উন্নত ছিল না। ফলে ভোটের ফলাফল জানার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। রেলপথ নির্মাণ এবং টেলিগ্রাফের উন্নতির ফলে তথ্য আদান-প্রদান দ্রুততর হয় এবং এক রাজ্যের নির্বাচনের ফল অন্য রাজ্যের ভোটে প্রভাব ফেলতে শুরু করে। এই সমস্যার সমাধানে ১৮৪০ দশকের শুরুতে কংগ্রেস নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি একক দিন নির্ধারণ করে।

নতুন আইনে নির্ধারিত হয় যে প্রেসিডেন্ট নির্বাচন প্রতি চার বছর পর নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ১ নভেম্বর 'অল সেইন্টস ডে' হিসেবে পালিত হয়, যা ক্যাথলিকদের জন্য একটি পবিত্র দিন। ফলে ১ নভেম্বর ভোট গ্রহণ বাদ দেওয়া হয়। 

১৮৪৮ সালের ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নতুন আইন অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কংগ্রেসের পক্ষ থেকে দুই দিনের ভোটের প্রস্তাবও দেওয়া হয়েছিল, তবে অধিকাংশ আমেরিকান রোববারকে উপাসনার দিন হিসেবে রাখেন এবং বুধবার ছিল বাজারের দিন। এ কারণে, ভ্রমণের সুবিধার জন্য সোমবার বাদ দিয়ে মঙ্গলবার নির্ধারণ করা হয়।

এইভাবে, নভেম্বরের প্রথম সোমবারের পর মঙ্গলবার ভোট দেওয়ার ঐতিহ্য ১৮৪৮ সাল থেকে আজ অবধি অব্যাহত রয়েছে।


Post a Comment

5 Comments

  1. এটি তো আমেরিকানদের একটি ঐতিহ্য মনে হচ্ছে তবে জনগণের অনেক সুবিধা অসুবিধার কথা ভেবেই এ দিনটি ধার্য করা হয়েছে।

    ReplyDelete
  2. ইতিহাস ঐতিহ্য আলাদা থাকাটা স্বাভাবিক

    ReplyDelete
  3. প্রতিটি দেশের আলাদা সংস্কৃতি রয়েছে।

    ReplyDelete
  4. যুক্তরাষ্ট্র একটি প্রগতিশীল রাষ্ট্র এখানে সকল মানুষ শিক্ষিত, এদের ঐতিহ্য অনেক।

    ReplyDelete
  5. প্রতিটি রাষ্ট্রের আলাদা ইতিহাস রয়েছে।

    ReplyDelete