Editors Choice

3/recent/post-list

গ্রেফতার নয়, নেতানিয়াহুর মৃত্যুর পরোয়ানা চান খামেনি

 গ্রেফতার নয়, নেতানিয়াহুর মৃত্যুর পরোয়ানা চান খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেফতারি পরোয়ানা নয়, তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করার আহ্বান জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই পরোয়ানার প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ খামেনি বলেন, "এটা যথেষ্ট নয়। এই অপরাধী নেতাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ বা পরোয়ানা জারি করা উচিত।"

আইসিসির বিচারকদের মতে, গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘ব্যাপক ও পরিকল্পিত আক্রমণের’ অংশ হিসেবে নেতানিয়াহু ও গ্যালান্ত যুদ্ধাপরাধের জন্য দায়ী হতে পারেন। বিশেষ করে, হত্যাকাণ্ড, নিপীড়ন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

ইসরাইল সরকারের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা এই রায়কে লজ্জাজনক এবং অযৌক্তিক বলে উল্লেখ করেছে। অন্যদিকে, গাজার বাসিন্দারা আশা করছেন যে, এই সিদ্ধান্ত সহিংসতার অবসান ঘটাতে এবং যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচার করার পথে সহায়তা করবে। তবে, ইসরাইল হেগভিত্তিক আদালতের এখতিয়ার অস্বীকার করে এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।


Post a Comment

1 Comments

  1. নেতানিয়াহুর মৃত্যুই সকলের কাম্য।

    ReplyDelete